আবীর-রাঙা আভীর নারী সনে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

আবীর-রাঙা আভীর নারী সনে

কৃষ্ণ কানাই খেলে হোরি।

হোরির মাতন চুড়ি ও কাঁকনে

উঠিছে কল-কাকলি।।

শ্যামল তনু হল রাঙা আবীর রেঙে,

ইন্দ্রধনু-ছটা যেন কাজল মেঘে,

রাঙিল রঙে নীল চোলি।।

লহু লহু হাসে মহু মহু ভাসে

রাঙা কুঙ্কুম ফাগের রাগে,

দোঁহে দুহু ধরি, মারে পিচকারি

চাঁদ-মুখে কলঙ্ক জাগে

রাঙা কুঙ্কুম ফাগের রাগে।

অঙ্গে অপাঙ্গে অনঙ্গ-রঙ্গিমা

ইঙ্গিতে উঠিছে উছলি।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *