আবেশে মুখ রেখে পিয়াল ডালে

নির্ম্মলা মিশ্র

Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: রতু মুখোপাধ্যায় 1 min read September 17, 2026

আবেশে মুখ রেখে পিয়াল ডালে
ওই সাতরঙা পাখি বলে মনের কথা,
গরবী মানিনী তার সাথিরে
বলে নীড় সাজানোর কত কথা–
ও কাঠঠোকরা বউ মান করো না, শোনো কথা ।।

নানান নামের গাছ ভরানো সবুজে
পাতারা সব কাঁপে কিছুই না বুঝে ।
উড়ছে যত ফুলের মেয়ে শোনে তা’
তারই পাশে চুপি চুপি কনকলতা ।।

কাজলা দিঘির ওপারে তার সঙ্গিনী
সেই কথাটি শুনেও যেন মানে না,
কোনো সাড়াই আনে না ।

খবর নিতে শিমূল ওড়ে আকাশে
ভাসিয়ে নিয়ে যায় সে কথা বাতাসে ।
এমনি লগন ফিরিয়ে তুমি দিও না
চিরদিন থাকে না এ উজ্জ্বলতা ।।

***
গান – আবেশে মুখ রেখে পিয়াল ডালে
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নির্ম্মলা মিশ্র পুলক বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *