আমাদের গান শুনেছে রাতের ফুল

সন্ধ্যা মুখোপাধ্যায়

Lyricist: অনিল বাগচী Composer: অনিল বাগচী 1 min read September 17, 2026

আমাদের গান শুনেছে রাতের ফুল

মোদের মিলন দেখেছে সন্ধ্যাতারা

মোর দেয়া তব কণ্ঠের মালা হতে

সৌরভ লুটে বাতাস আপন হারা।।

আমায় তুমি যে জানালে মনের সাধ

দূর হতে ঐ শুনে গেল আধো চাঁদ

সবাই যেন গো জেনে গেছে মনে মনে

কেহ নাই মোর কিছু নাই তুমি ছাড়া।।

তোমার আঁখিতে স্বপ্ন কুড়াতে চেয়ে

রাতের পাখীরা উঠেছে যে গান গেয়ে।।

তোমার আমার এইটুকু পরিচয়

এরই মাঝে যেন কত কিছু জেগে রয়

যেথায় হারায় ভীরু অধরের ভাষা

মনের বাঁশরী সেথায় তোলে যে সাড়া।।

———-

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক সন্ধ্যা মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *