আমায় একলা ঘরে রাইখা গো বন্ধু দূরে থাকে কেমনে

নাঈম মিয়া

1 min read September 17, 2026

আমায় একলা ঘরে রাইখা গো
বন্ধু দূরে থাকে কেমনে
ও বন্ধু নিষ্ঠুর হইলো কেমনে
বনপুড়া হরিণীর মতো ঘুরি বনে বনে।।

আইসো বন্ধু দয়া করে
হইলে নিরল রাত
ভালোবাসার গল্প করে
করিবো প্রভাত।
তুমি আসলে ধন্য হবো
শান্তি পাবো মনে।।

তোমায় আমি ভালোবাসি
তুমি আমায় বাসলে ভীন
জল ছাড়া কী বাঁচতে পারে
থাকলে সেথায় মীন।
তুমি ছাড়া আমিও তেমন
দিন কাটেরে ক্রন্দনে।।

বিরহেতে আর কতদিন
তুমি পুঁড়িবে আমায়
হইলো অঙ্গ মোর ছাই
সহ্য করা দায়
নাঈম তোমায় পাইলে বন্ধু
সেবিতো চরণে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *