
প্রসাদী সুর – একতালা।
আমায় দেও মা তবিলদারী।
আমি নিমকহারাম নই শঙ্করী॥
পদ-রত্নভাণ্ডার সবাই লুটে, ইহা আমি সইতে নারি।
ভাঁড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি॥
শিব আশুতোষ স্বভাব-দাতা, তবু জিম্মা রাখ তাঁরি।
অর্ধ অঙ্গ জায়গির্, তবু শিবের মাইনে ভারী॥
আমি বিনা মাইনায় চাকর,
কেবল চরণধূলার অধিকারী॥
যদি তোমার বাপের ধারা ধর তবে বটে আমি হারি।
যদি আমার বাপের ধারা ধর তবে তো মা পেতে পারি॥
প্রসাদ বলে এমন পদের, বালাই লয়ে আমি মরি।
ও পদের মত পদ পাই তো,
সে পদ লয়ে বিপদ সারি॥
আমায় দেও মা তবিলদারী।
আমি নিমকহারাম নই শঙ্করী॥
পদ-রত্নভাণ্ডার সবাই লুটে ইহা আমি সইতে নারি
ভাঁড়ার জিম্মা আছে যার সে যে ভোলা ত্রিপুরারি।
শিব আশুতোষ স্বভাব-দাতা তবু জিম্মা রাখ তাঁরি॥
অর্ধ অঙ্গ জায়গির তবু শিবের মাইনে ভারি।
আমি বিনা মাইনায় চাকর কেবল চরণধূলায়
অধিকারী।
যদি তোমার্ বাপের্ ধারা ধর তবে বটে আমি
হারি।
যদি আমার বাপের্ ধারা ধর তবেতো মা পেতে
পারি॥
প্রসাদ বলে এমন্ পদের বালাই লোয়ে আমি মরি
ও পদের মত পদ পাইতো সে পদ লোয়ে
বিপদ সারি॥
আমায় দেও মা তবিলদারী,
আমি নিমকহারাম নই শঙ্করী।
পদ-রত্ন-ভাণ্ডার সবাই লুটে, ইহা আমি সইতে নারি॥
ভাঁড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি।
শিব আশুতোষ স্বভাব-দাতা, তবু জিম্মা রাখ তাঁরি॥
অর্ধ-অঙ্গ জায়গির – মাগো, তবু শিবের মাইনে ভারি।
আমি বিনা-মাইনের চাকর, কেবল চরণ-ধূলার অধিকারী।
যদি তোমার বাপের ধারা ধর, তবে বটে আমি হারি।
যদি আমার বাপের ধারা ধর, তবে তো মা পেতে পারি॥
প্রসাদ বলে, অমন বাপের1 বালাই ল’য়ে আমি মরি।
ও পদের মত পদ পাইতো, সে পদ লয়ে বিপদ সারি॥
আমায় দেও মা তবিলদারী,
আমি নিমকহরাম নই শঙ্করী।
পদ-রত্ন-ভাণ্ডার সবাই লুটে, ইহা আমি সইতে নারি॥
ভাঁড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি।
শিব আশুতোষ স্বভাব-দাতা, তবু জিম্মা রাখ তাঁরি॥
অর্ধ অঙ্গ জায়গির – মাগো, তবু শিবের মাইনে ভারি।
আমি বিনা-মাইনের চাকর, কেবল চরণধুলার অধিকারী॥
যদি তোমার বাপের ধারা ধর, তবে বটে আমি হারি।
যদি আমার বাপের ধারা ধর, তবে তো মা পেতে পারি।
প্রসাদ বলে, অমন বাপের বালাই ল’য়ে আমি মরি।
ও পদের মত পদ পাইতো, সে পদ লয়ে বিপদ সারি॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
