আমারে চোখ ইশারায় ডাক দিলে কেন ও দরদী

তপন সিংহ

Movie: চার চরিত্র Lyricist: তপন সিংহ 1 min read September 17, 2026

আমারে চোখ ইশারায়

ডাক দিলে কেন ও দরদী |

তোমার ঐ চোখের কোণে

হাসির টানে এলেম মরমী |

যে গান আমার পড়ল ঝরে,

পথের দু-ধারে—

সে যে তারে কুড়িয়ে নিল

মনের মাঝারে |

আমি শাড়ি নেব, গয়না নেব,

দুলবে কানে দুল

আর নাকে তোমার গড়িয়ে দেব

লাল পাথরের ফুল |

পায়ে চলা পথের কথা

কে জানেরে, কে জানে ?

কোথায় যে তার জনম্ হল

কোথায় হল শেষ—

কে জানেরে, কে জানে ?

মাটির গড়া এ ধরণী

যেথায় হবে শেষ,

সেথায় বুঝি আছে—-

আমার স্বপ্নে পাওয়া দেশ |

ঐ পায়ে চলা পথে

আমি হব তোমার সাথি গো

হব তোমার সাথি,

দুজনেতে চলব মোরা

হব ব্যথার ব্যথী গো

হব ব্যথার ব্যথী |

————–

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি তপন সিংহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *