আমার আপন খবর আপনার হয়না

লালন

Lyricist: লালন 1 min read September 6, 2026

আমার আপন খবর আপনার হয়না।
একবার আপনারে চিনলে পরে যায় অচেনারে চেনা॥
সাঁই নিকট থেকে দূরে দেখায়
যেমন কেশের আড়ে পাহাড় লুকায়
দেখ না।
আমি ঢাকা দিল্লী হাতড়ে ফিরি
আমার কোলের ঘোর তো যায় না॥
আত্মরূপে কর্তা হরি
মনে নিষ্ঠা হলে মিলবে তারি
ঠিকানা।
বেদ-বেদান্ত পড়বি যত
বেড়বে তত লখনা॥
আমি আমি কে বলে মন
যে জানে তার চরণ শরণ
লও না।
সাঁই লালন বলে, মনের ঘোরে
হ’লাম চোখ থাকিতে কানা॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. View the source text

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *