আমার কবিতা ছবি আঁকে সঞ্চিত ব্যথা

ঊষা উত্থুপ

1 min read September 17, 2026

আমার কবিতা ছবি আঁকে

সঞ্চিত ব্যথা

বঞ্চিত প্রাণ

লাঞ্ছিতদের কাছে ডাকে॥

আমার কবিতা নয় ফাগুনের গান

আমার কবিতা কেঁদে কেঁদে সারা

. অশ্রুর কলতান

আমার কবিতা যত বেদনার

. কাহিনী সে লিখে রাখে॥

আমার কবিতা চির-বিদ্রোহী

. কাল-বৈশাখী ঝড়

আমার কবিতা ভাঙনের মাঝে

. নতুন কণ্ঠস্বর।

আমার কবিতা অপমানিতের গান

আমার কবিতা অবহেলা-ভরা

. হৃদয়ের কলতান

আমার কবিতা জলে ঢাকা চোখ

. গোপনে সে ছুঁয়ে থাকে॥

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর – ভি. বালসারা

শিল্পী – ঊষা উত্থুপ

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক ঊষা উত্থুপ শিবদাস বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *