আমার দেখে শুনে জ্ঞান হ’লো না

লালন

Lyricist: লালন 1 min read September 6, 2026

আমার দেখে শুনে জ্ঞান হ’লো না।
আমি কি করিতে কি করিলাম আমার দুগ্ধেতে মিশিল চোনা॥
মদন রাজার ডঙ্কা ভারী
হলাম তার আজ্ঞাকারী
আমি যার মাটিতে বসত করি
চিরদিন তারে চিনলাম না॥
রাগের আশ্রয় নিলে তখন
কি করিতে পারে মদন
আমার হল কামলোভী মন
মদন রায়ের গাঁটরী-টানা॥
উপর হাকিম একদিনে
কৃপা করতেন নিজ গুণে
দীনের অধীন লালন ভনে
যেত রে মনের দোটানা॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. View the source text

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *