আমার প্রাণ কান্দে গো প্ৰাণসখী

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

আমার প্রাণ কান্দে গো প্ৰাণসখী
গৌর বিনে সদায় দুঃখী
চরণ পাব পাব বলে আশাতে প্রাণ কয়দিন রাখি।
যদি গৌরার কলাগাল পাইতাম, হৃদয়ে ছাপাইয়া রাখতাম
শ্ৰীচরণে দাসী গো হাইতাম।।
চরণ কেশ দিয়া মুছাহতাম। অগুরু চন্দন মাখি
ভাব কল্পতরু মূলে সুরধনী নদীর কুলে
দুই রঙে ফুটিয়াছে একটি ফুল
প্ৰেম গাছে ফুল ফটেছে নিত্য নতুন স্বর্ণমুখী
ফুলের গন্ধে জগৎজোড়া পেয়েছে রসিক যারা
প্ৰেমানন্দে উঠছে এক লহরী
ভাইবে রাধারমণ কয়, গৌরচরণ পেলাম কই
আর পাব কি?

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *