আমার মাথায় যত চুল

ফজলুর রহমান বাবু

Lyricist: গাজী মাজহারুল আনোয়ার Composer: ইমন সাহা 1 min read September 17, 2026

আমার মাথায় যত চুল,
তার চেয়ে বেশি হইলো ভুল।।
সামনে নদী ডাইনে-বায়ে
দুই পাশে দুই কূল।।
আমি কোন কূলেতে পাড়ি দেবো
কোনটা আমার কূল…

ধর্মটারে বর্ম করে
কেন পাঠাইলি
বুক পুড়ানো আগুন দিয়া
মন কেন রে তুই দিলি।।
কোনটা মিথ্যা কোনটা সত্য
কোনটারে তোর আসল তত্ত্ব
বলে দে না মূল।।

নিজের ঘরে বেঘোর হয়ে
হারাইলামরে ঘর
কাঠের দরজায় লোহার খিলি
আপন করলো আমায় পর।।
জন্ম হইলো আজন্ম পাপ
বিনা দোষে পাইলাম না মাপ
কান্দিয়া বেকুল।।

বিধি রে… বিধি…
ও বিধি… ও বিধি…

—–

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান ফজলুর রহমান বাবু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *