আমার মোহাম্মদের নামে ধেয়ান হৃদয়ে যার রয়

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

আমার মোহাম্মদের নামে ধেয়ান হৃদয়ে যার রয়

ওগো হৃদয়ে যার রয়।

খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয়।।

ঐ নামে যে ডুবে আছে

নাই দুঃখ-শোক তাহার কাছে;

ঐ নামের প্রেমে দুনিয়াকে সে দেখে প্রেমময়।।

যে খোশ-নসীব গিয়াছে ঐ নামের স্রোতে ভেসে,

জেনেছে সে কোরন-হাদিস-ফেকা এক নিমেষে।

মোর নবীজীর বর-মালা,

করেছে যার হৃদয় আলা

বেহেশতের সে আশ রাখে না,

তার নাই দোজখে ভয়।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *