আমার সকল দুখের প্রদীপ

1 min read May 28, 2020

আমার সকল দুখের প্রদীপ
জ্বেলে দিবস গেলে করব নিবেদন
আমার ব্যথার পুজা হয়নি সমাপন।

যখন বেলা শেষের ছায়ায়
পাখিরা যায় আপন কুলায় মাঝে
সন্ধ্যা পুজার ঘন্টা যখন বাজে।
তখন আপন শেষ শিখাটি জ্বালবে এই জীবন।।

অনেক দিনের অনেক কথা ব্যকুলতা বাধা বেদন ডোরে
মনের মাঝে উঠেছে আজ ভোরে

যখন পুজার হোমানলে উঠবে জ্বলে একে একে তাঁরা
আকাশ পানে ছুটবে বাঁধনহারা।
অস্ত রবির ছবির সাথে মিলবে আয়োজন।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *