আমার সনদ দেখে যারে

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

প্রসাদী সুর – একতালা

আমার সনদ দেখে যা রে।
আমি কালীর সুত, যমের দূত,
বল গে যা তোর যমরাজারে॥
সনদ দিলেন গণপতি, পার্বতীর অনুমতি,
আমার হাজির জামিন ষড়ানন,
সাক্ষী আছে নন্দীবরে॥
সনদ আমার উরস্ পাটে, যেম্নি সনদ তেম্নি টাটে,
তাতে স্ব-অক্ষরে দস্তখৎ, করেছেন দিগম্বরে॥

প্রসাদী – একতালা

আমার সনদ দেখে যারে।
আমি কালীর সুত, যমের দূত বলগে যা তোর যমরাজারে॥
সনদ দিলেন গণপতি, পার্বতীর অনুমতি।
আমার হাজির জামিন ষড়ানন, সাক্ষী আছে নন্দীবরে॥
সনদ আমার উরস্ পাটে, যেম্নি সনদ তেম্নি টাটে।
তাতে স্ব-অক্ষরে দস্তখৎ, করেছেন যে দিগম্বরে॥
সনদ পেলাম মায়ের কাছে, এতে কি আর গলদ আছে।
প্রসাদ বলে ভয় দেখালে যাবরে মায়ের দরবারে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *