আমার সোয়াচান পাখি

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

আমার সোয়াচান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি?
তুমি আমি জনমভরা ছিলাম মাখামাখি
আজি কেন তুই হইলে নীরব মেল দুইটি আঁখি ॥
বুলবুলি আর তোতা ময়না কত নাম তর রাখি
শিকল কেটে চলে গেলে কারে লইয়া থাকি ।
তোমার আমার মধুর পিরিত চন্দ্র সূর্য সাক্ষী।
অকস্মাৎ কেন ভেঙে দিলে বুঝলাম না চালাকি ॥
বিশ্বজোড়া এই পিরিতি সবই দেখছি ফাঁকি।
বাউলকবি রশিদ বলে ডাকলেই বা হবে কি ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *