আমিনার-দুলাল এস মদিনায় ফিরিয়া আবার

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

আমিনার-দুলাল এস মদিনায় ফিরিয়া আবার।

ডাকে ভুবন-বাসী।

হে মদিনার চাঁদ, জ্যেতিতে তোমার, আধাঁর ধরার

মুখে ফোটও হাসি।।

নয়নের পিয়ালায় আনো হযরত

তরাইতে পাপীরে খোদার রহমত;

আবার কাবার পানে ডাকো সকলে

বাজায়ে মধুর কোরানের বাঁশি।।

শোকে বেদনার পাপের জ্বালায় হের প্রায় আজি বিশ্ব-নিখিল

খোদার হাবিব এসে বাঁচাও বাঁচাও বসাও খুশীর হাট

তাজা কর দীল

প্রেম-কওসর দিয়ে বেহেশত হতে

মেহবুব পাঠাও দুঃখের জগতে,

দুনিয়া ভাসুক পুন পুণ্য-স্রোতে

শোনাও আজান পাপ-তাপ-বিনাশী।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *