আমি অগ্নি-শিখা, মোরে বাসিয়া ভালো

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

আমি অগ্নি-শিখা, মোরে বাসিয়া ভালো

যদি চাও, তব অন্তরে প্রদীপ জ্বালো।।

মোর দহন-জ্বালা রবে আমারি বুকে,

তব তিমির রাতে হব রঙিন আলো।।

হব তোমার প্রেমে নব উদয়-রবি,

আমি মুছাব প্রাণের তব বিষাদ-কালো।।

লয়ে বহ্নি-দাহ, প্রিয়! করো না খেলা,

কবে লাগিবে আগুন, ভাঙিবে মেলা;

শেষে আমার মতো কেন মরিবে জ্বলে;

তুমি মেঘের মায়া, শুধু সলিল ঢালো।।

মোরে আঁচলে ঢেকে তুমি বাঁচালে ঝড়ে,

আজ তুমিই আবার তারে নিভায়ো না লো।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *