
জংলা – একতালা।
আমি কি এমতি রব (মা তারা)।
আমার কি হবে গো দীন-দয়াময়ী॥
আমি ক্রিয়াহীন, ভজন-বিহীন দীন-হীন অসম্ভব।
আমার অসম্ভব আশা পুরাবে কি তুমি,
আমি কি ও পদ পাব (মা তারা)॥
সুপুত্র কুপুত্র যে হই সে হই, চরণে বিদিত সব।
কুপুত্র হইলে, জননী কি ফেলে, এ কথা কাহারে কব॥
(মা তারা)
প্রসাদ কহিছে তারা ছাড়া,
নাম কি আছে যে আর তা লব।
তুমি তরাইতে পার তেঁই সে তারিণী,
নামটী রেখেছেন ভব (মা তারা)॥
রাগিণী জঙলা। তাল খএরা।
আমি কি এমতি রব, (মা তারা)
আমার কি হবে গো দীন-দয়াময়ী॥
আমি ক্রিয়াহীন, ভজনবিহীন, দীন হীন,
অসম্ভব আমার অসম্ভব আশা পুরাবে কি তুমি,
আমি কি ও পদ পাব মা তারা॥
সুপুত্র কুপুত্র যে হই সে হই চরণে বিদিত সব,
কুপুত্র হইলে, জননী কি ফেলে, একথা কাহারে কব মা তারা।
প্রসাদ কহিছে, তারা ছাড়া নাম কি আছে আর তা লব।
তুমি তরাইতে পার তেঁই সে তারিণী,
নামটী রেখেছেন ভব (মা তারা)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
