
আমি কী করিব রে
প্রাণনাথ তুমি বিনে
সোনার অঙ্গ পুড়ে আঙ্গার
হলো দিনে-দিনে রে
প্রাণনাথ তুমি বিনে ॥
আসা-যাওয়া সার হয়েছে
নিয়তির বিধানে
জন্ম-জরা-যমযাতনা
সব তোমার অধীনে রে
প্রাণনাথ তুমি বিনে ॥
আশেক যারা জানে তারা
মন দিয়া মন কিনে
প্রেমসাগরে বাইলে বঁড়শি
ধরে রসের মীনে রে
প্রাণনাথ তুমি বিনে ॥
চির-অপরাধী আমি
বাঁধা আছি ঋণে
তোমার কাছে ক্ষমা চাহে
করিম দীনহীনে রে
প্রাণনাথ তুমি বিনে ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
