আমি কেন গেলাম জলের ঘাটে জল আনতে গো প্রাণসজনী

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

আমি কেন গেলাম জলের ঘাটে জল আনতে গো প্রাণসজনী।
কি আচানক রূপের ছটক গো ও যেমন … সৌদামিনী।।
নামারূপ বাঁশির গানে দরদী পরাণে সেই অঙ্গ পরশা হইলে
ও সখী, কি হইবে না জানি
তিন পুরুষে হয় না রতি একা হইলেম প্রাণী
আমি কারে ভজি করে ত্যেজি গো ও বিশখে
বল গো সখী প্ৰাণ সজনী।
নব অনুরাগের ভরে হইলেম উম্মাদিনী
তিন পুরুষ নয় এক পুরুষ হয়
ও সখী বলিতেছে রাধারমণী।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *