
আমি ঘোমটা খুলে বদন তুলে, দেখেছিলাম চাইয়া গো দেখেছিলাম চাইয়া
আমার রসের নাগর যায় নাচিয়া, নইদার বাজার দিয়া গো
ওরে করি সুন্দর গিনি কিবা, বাহুর হেলা দুলাগো বাহুর হেলা দুলা
ওরে হিয়ার দুলোনে দুলে মালতির মালা গো
ওরে সুরধ্বনি আলো করলো, গহর রুপের ছটা গো গহর রুপের ছটা
এগো রুপহেরিতে ঘোর পরেছে, নব যুবতীর ঘটা গো
আরে দেখলে পরে মরবে কেঁপে, কূলসে রবে না গো কূলসে রবে না গো
আমার দুটি নয়ন বাঁধা রইলো রুপবানে চাইয়া গো
আরে মরচি মরচি আমি মরচি, তোমরা মইরো নাগো তোমরা মইরো না গো
ওরে মানকুলমান রাখবে যদি ঘরে বইসা থাকো গো
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
