আমি চরণ পাব কোনদিনে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

আমি চরণ পাব কোনদিনে।

আমি ঘাটে ঘাটে পথে পথে

কাঁদছি তোমার জন্যে।।

গুরু আমার দয়াল ভারি

করলেন আমায় বনচারী

গুরু দীনের অধম করলে

হাতে দিয়ে শিঙে।।

চরণ পাবার আশে গুরু

ফিরি তোমার দাসের দাসী (মন রে),

গুরু দীনের অধম করলে

হাতে দিয়ে শিঙে।।

যতীন্দ্রনাথ সেনগুপ্ত, ‘পল্লীসঙ্গীতে ভক্ত কবি ফকির লালন সা’, প্রবাসী, চৈত্র ১৩৩১

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *