আমি তোমাকে নিয়ে একটি কবিতা লিখেছি

নজরুল ইসলাম বাবু

Movie: নন্দিতা Lyricist: নজরুল ইসলাম বাবু 1 min read September 17, 2026

আমি তোমাকে নিয়ে
একটি কবিতা লিখেছি
সেই কবিতার শিরোনাম ভালবাসা,
যেখানে লোভ নেই, নেই লালসা
শুধু সুখময় আগামীর প্রত্যাশা ।।
আমি তোমাকে নিয়ে…

যেখানে মমতার বন্ধন
দুঃখ অভাব নেই
নেই কোন ক্রন্দন
সততার প্রশ্নে মিথ্যা আপোষ নেই,
চোখে নেই অনন্ত জিজ্ঞাসা ।।
আমি তোমাকে নিয়ে…

চারিদিকে জীবনের স্পন্দন
ছন্দ পতন নেই
নেই থামা অকারণ
জনতার রাজ্যে কর্ম বিভেদ নেই,
ঘরে নেই সীমাহীন দুর্দশা ।।
আমি তোমাকে নিয়ে…

*

গান – আমি তোমাকে নিয়ে একটি কবিতা লিখেছি
লিরিক্স – নজরুল ইসলাম বাবু

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি নজরুল ইসলাম বাবু শেখ ইশতিয়াক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *