আমি তোমার কাছেই ফিরে আসবো

পুলক বন্দ্যোপাধ্যায়

Movie: বালুচরী Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: রাজেন সরকার 1 min read September 17, 2026

আমি তোমার কাছেই ফিরে আসবো
তোমায় আবার ভালোবাসবো ।
তুমি কি ডাকবে মোরে
চেনা সে নামটি ধরে ।।

জীবনের এই পথ আঁকাবাঁকা হয় হোক
হোক্ না সে বন্ধুর
ঠিকানা লিখে যাক্ ওই দুটি কালো চোখ
এই প্রিয় বন্ধুর ।
চেনা সে নামটটি ধরে
তুমি কি ডাকবে মোরে ।।

তুমি দিলে সে-কথা পাখী নিয়ে গায়
আকাশের নীল স্বপ্নে আলো বয়ে যায় ।

পৃথিবীর যত সুখ যত কিছু ভালো তার
সব নিয়ে চলে যাই
দুজনার দুটি মন চিরতরে একাকার
এই শুধু বলে যাই ।
তুমি কি ডাকবে মোরে
চেনা সে নামটি ধরে ।।

***

গান – আমি তোমার কাছেই ফিরে আসবো
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি পুলক বন্দ্যোপাধ্যায় শ্যামল মিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *