আমি নয় পলাতক আসামী

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

প্রসাদী সুর – একতালা।

আমি নয় পলাতক আসামী।
ও মা কি ভয়, আমায় দেখাও তুমি॥
বাজে জমা পাওনি যে মা, ছাটে জমি আছে কমি।
আমি মহামন্ত্র মোহর করা,
কবচ রাখি শালতামামি॥
আমি মায়ের খাসে আছি ব’সে,
আসল কসে সারে জমি।
প্রসাদ বলে খাজানা বাকী, নাইকো রাখি কড়া কমি।
যদি ডুবাও দুঃখ-সিন্ধু-মাঝে,
ডুবেও পদে হব হামি॥

প্রসাদী – একতালা

আমি নয় পলাতক আসামী।
ওমা কি ভয় আমায় দেখাও তুমি॥
বাজে জমা পাওনি যে মা, ছাটে জমি আছে কমি।
আমি মহামন্ত্র মোহর করা, কবচ রাখি সাল-তামামি॥
আমি মায়ের খাসে আছি ব’সে, আসল ক’সে সারে জমি।
এবার তোমার নামের জোরে, থাকব ধ’রে নিষ্কর ক’রে
লব ভূমি॥
প্রসাদ বলে খাজনা বাকি, নাইকো রাখি কড়া কমি।
যদি ডুবাও দুঃখ-সিন্ধু-মাঝে, ডুবেও পদে হব হামি॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *