আমি না লইলাম আল্লাজির নাম

হাছন রাজা

1 min read September 17, 2026

আমি না লইলাম আল্লাজির নাম |

না কইলাম তার কাম |

বৃথা কাজে হাছন রাজায় দিন গুয়াইলাম ||

ভবের কাজে মত্ত হইয়া দিন গেল গইয়া |

আপন কার্য না করিলাম, রহিলাম ভুলিয়া ||

নাম লইব নাম লইব করিয়া আয়ু হইল শেষ |

এখনও না করিলাম প্রাণ বন্ধের উদ্দেশ ||

আশয় বিষয় পাইয়া হাছন (তুমি) কর জমিদারি |

চিরকাল থাকিবেনি হাছনরাজা লক্ষ্মণছিরি ||

কান্দে কান্দে হাছন রাজা, কী হবে উপায় |

হাসরের দিন যখন পুছিবে খোদায় ||

ছাড় ছাড় হাছন রাজা, এই ভবের আশ |

(কেবল) এক মনে চিন্তা কর, হইতাম বন্ধের দাস ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান হাছন রাজা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *