আমি বলি তুমি শোন আকাশের ঐ তারা গোন

জগন্ময় মিত্র

Lyricist: অনুপম ঘটক Composer: অনুপম ঘটক 1 min read September 17, 2026

আমি বলি তুমি শোন

আকাশের ঐ তারা গোন

কথা রাখ কাছে থাক গো।

আর তুমি বল আমি শুনি

রচি প্রেম ফাল্গুনী

এস এস কাছে ডাক গো।।

মুকুল ধরা বকুলগুলো

ব্যাকুল হাওয়া দিক দুলিয়ে

আর আঁখিতে মোর তোমার আঁখি

নিবিড় আবেশ দিক বুলিয়ে।

তুমি শোন আমি বলি

হোক না রাতি চন্দ্রাবলী

কাছে এস যেওনাকো গো

আর কথা রাখ কাছে থাক গো।

আর নয়ত ধর তুমি আমি

পাশাপাশি জেগে রব

চোখে চোখে কথা কব

মনে মনে মনের কথা জেনে লব।

উদাসী ঐ বাঁশীর সুরে

হাসির ঝলক দাও ছড়িয়ে

তুমি কণ্ঠে আমার গন্ধটালা।

মিলন মালা দাও পরিয়ে।

আমি শুনি তুমি বল

নয়ন কেন ছল ছল

হাসি দিয়ে ব্যথা ঢাক গো।

———

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক জগন্ময় মিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *