আমি যাবো রে যাবো যাবো আমি মওলার দরবারে

নাঈম মিয়া

1 min read September 17, 2026

আমি যাবো রে যাবো
যাবো আমি মওলার দরবারে
নাঈমে কয় পেলে দেখা
মওলার সঙ্গে করে।।

দেখতে পেলে মওলার রুপ
ছেড়ে দেব না রে
বদন লুণ্টাইবো নজর
কেবা মানা করে।।

না জানি কী রুপ মওলার
নামে যাহা ঝরে
কেমন নাচন নাচবো জানি
রুপ দেখিবার পরে।।

মওলা রঙ্গে রাঙবো হিয়ে
মনের মতো করে
তবু যেন নেয় মওলায়
সঙ্গ দাসী মোরে।।

নাঈম বলে আল্লাহর রুপ
দেখিবার তরে
অপেক্ষা মোর হয় অবসান
কবে না জানি রে।।

সুখে আমার মুখ ফুটে
বুক তো ফাটে নারে
এই বুকে মোর থাকবে দয়াল
সারা জনম ভরে।।

মানবের ভেতরে শুনি
ক্বলব রয় গোথরে
আল্লাহ নাকি সেথা রহে
গোপন ও মাঝারে।।

তাইতো নাঈম ক্বলব খুলে
আল্লাহর সেবা করে
আল্লারে দেখিতে পাবো
দেখবো নয়ন ভরে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *