আমি সাধ করে পরেছি গলে শ্যামকলঙ্কের মালা

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

আমি সাধ করে পরেছি গলে
শ্যামকলঙ্কের মালা
যায় যাবে কুলমান যাবে
প্রাণ গেলেও ভালা গো সখি–
শ্যাম কলঙ্কের মালা ॥

সেও পাগল, করেও পাগল
পাগলামি তার খেলা
তার কারণে দুই নয়নে
বহে নদী-নালা গো সখি–
শ্যাম কলঙ্কের মালা ॥

বাউল আবদুল করিম বলে
শোনো গো সরলা
সে বিনে আর কে খুলিবে
প্রেমবাক্সের তালা গো সখি–
শ্যাম কলঙ্কের মালা ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *