
আমি সেই চরণে দাসের যোগ্য নই।
নইলে মোর দশা কি এমন হয়৷
ভাব জানি না, প্রেম জানি নে
দয়াল, দাস হতে চাই চরণে
ভাব দিয়া ভাব নিলে মনে
হারে দয়াল, সেই রাঙ্গা চরণ পায়।
দয়া করে পদের বিন্দু
দাও যদি হে দীনবন্ধু।
তবে তরি ভবসিন্ধু
নইলে না দেখি উপায়।
অহল্যা পাষাণী ছিল
গুরুর চরণ-ধূলায় মানব হল
অধীন লালন পড়ে র’লো
যা করে সাঁই দয়াময়।।
————
হারামণি, ১ম খণ্ড, পৃ. ৪৭-৪৮
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
