আরবী ভাষায় বলে আল্লা ফারসীতে হয় খোদাতালা

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

আরবী ভাষায় বলে আল্লা

ফারসীতে হয় খোদাতালা

গড বলিছে যীশুর চেলা

ভিন্ন দেশে ভিন্ন ভাবে।

মনের ভাব প্রকাশিতে

ভাষার উদয় এ জগতে

মনাতীত অধরে চিনতে

ভাষা-বাক্যে নাহি পাবে৷

আল্লা হরি ভজন পূজন

সকলি মানুষের সৃজন

অনামক অচিনায় কখন

বাগীন্দ্রিয় না সম্ভবে৷

আপনাতে আপনি ফানা

হলে তারে যাবে জানা

সিরাজ শাহ কয়, লালন কানা

স্বরূপে রূপ দেখে সংক্ষেপে।।

————

তৃপ্তি ব্ৰহ্ম, ‘লালনের মানবতাবাদ ও অসাম্প্রদায়িকতার ভিত্তি’, লালন মৃত্যুবার্ষিকী স্মারকগ্রন্থ (খোন্দকার রিয়াজুল হক সম্পাদিত), ঢাকা, ১৯৯২, পৃ. ১৫৫

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *