আরে ও লাল শিমুলের ফুল

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

আরে ও লাল শিমুলের ফুল।
গন্ধবিহীন মধুশুন্য, ভিতরে নাই মূল ॥
ভ্রমর অলি ঘুরছে খালি কইরা গণ্ডগোল।
ডালে কাটা বসতে লেটা বাসনা বুলবুল ॥
পূজাতে না লাগ তুমি হয়েছ বাতুল ॥
রূপ দেখাইয়া পাগল করলে ঘৃত ছাড়া গুল ॥
ভাবতে ভাবতে রশিদ উদ্দিন হয়েছে ব্যাকুল।
রূপ দেখিয়া গাছে উইঠ্যা গেল জাতি কুল ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *