
জংলা – একতালা।
আর কাজ কি আমার কাশী।
মায়ের পদতলে পড়ে আছে, গয়া গঙ্গা বারাণসী
হৃৎকমলে ধ্যানকালে, আনন্দ-সাগরে ভাসি।
ওরে কালীর পদ কোকনদ, তীর্থ রাশি রাশি॥
কালী নামে পাপ কোথা, মাথা নাই তার মাথাব্যথা,
ওরে অনলে দাহন যথা, হয় রে তূলারাশি॥
গয়ায় করে পিণ্ড দান, বলে পিতৃঋণে পাবে ত্রাণ,
ওরে যে করে কালীর ধ্যান, তার গয়া শুনে হাসি॥
কাশীতে মোলেই মুক্তি, এ বটে শিবের উক্তি,
ওরে সকলের মূল ভক্তি, মুক্তি হয় মন তার দাসী॥
নির্বাণে কি আছে ফল, জলেতে মিশায় জল,
ওরে চিনি হওয়া ভাল নয় মন, চিনি খেতে ভালবাসি॥
কৌতুকে প্রসাদ বলে, করুণানিধির বলে,
জংলা – একতালা
আর কাজ কি আমার কাশী?
মায়ের পদতলে পড়ে আছে, গয়া গঙ্গা বারাণসী॥
হৃৎকমলে ধ্যানকালে, আনন্দসাগরে ভাসি।
ওরে কালীপদ কোকনদ, তীর্থ রাশি রাশি॥
কালীনামে পাপ কোথা, মাথা নাই তার মাথা-ব্যথা।
ওরে অনলদাহন যথা করে তূলারাশি॥
গয়ায় করে পিণ্ডদান, পিতৃঋণে পায় ত্রাণ।
ওরে যে করে কালীর ধ্যান, তার গয়া শুনে হাসি॥
কাশীতে মোলেই মুক্তি, এ বটে শিবের উক্তি।
ওরে সকলের মূল ভক্তি, মুক্তি হয় মন তার দাসী॥
নির্বাণে কি আছে ফল, জলেতে মিশায় জল।
ওরে চিনি হওয়া ভাল নয়, চিনি খেতে ভালবাসি॥
কৌতুকে প্রসাদ বলে, করুণানিধির বলে।
ওরে চতুর্বর্গ করতলে, ভাবিলে রে এলোকেশী॥
আর কাজ কি আমার কাশী।
ওরে, কালীপদ কোকনদ, তীর্থ রাশি রাশি।
ওরে হৃদকমলে, ধ্যানকালে, আনন্দসাগরে ভাসি।
কালী নামে পাপ কোথা, মাথা, নাই মাথা ব্যথা,
অনল দাহন যথা, করে তুলারাশি॥
গয়ায় করে পিণ্ড দান, পিতৃঋণে পায় ত্রাণ,
যে করে কালীর ধ্যান, তার গয়া শুনে হাসি।
কাশীতে মোলেই মুক্তি, বটে সে শিবের উক্তি,
সকলের মূল ভক্তি, মুক্তি তার দাসী॥
নির্বাণে কি আছে ফল, জলেতে মিশায় জল,
চিনি হওয়া ভাল নয়, চিনি খেতে ভালবাসি।
কৌতুকে প্রসাদ বলে, করুণানিধির বলে,
চতুর্বর্গ করতলে, ভাবলে এলোকেশী॥
আর কাজ কি আমার কাশী?
মায়ের পদ-তলে প’ড়ে আছে গয়া গঙ্গা বারাণসী।
হৃৎ-কমলে ধ্যান-কালে আনন্দ-সাগরে ভাসি।
ওরে কালীর পদ-কোকনদ, তীর্থ রাশি রাশি॥
কালী-নামে পাপ কোথা – মাথা নাই তার মাথা-ব্যথা।
ওরে, অনলে দাহন যথা হয় রে তুলারাশি॥
গয়ায় করে পিণ্ডদান, বলে পিতৃঋণে পাবে ত্রাণ।
ওরে, যে করে কালীর ধ্যান, তার গয়া শুনে হাসি॥
কাশীতে ম’লেই মুক্তি – এ বটে শিবের উক্তি।
ওরে, সকলের মূল ভক্তি, মুক্তি হয় (মন) তার দাসী॥
নির্বাণে কি আছে ফল, জলেতে মিশায় জল।
ওরে, চিনি হওয়া ভাল নয় (মন) চিনি খেতে ভালবাসি॥
কৌতুকে প্রসাদ বলে, করুণানিধির বলে –
ওরে, চতুর্বর্গ করতলে, ভাবিলে রে এলোকেশী॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
