
আর তো নয় বেশি দিন
মিলবো এবার দুজনে
এক মনে এক প্রাণে।।
কি করে এত ভালোবাসছি
পৃথিবী দেখবে চমকে।
কী ভাবে এত কাছে আসছি
বাতাস দাঁড়াবে থমকে।
সূর্য খবর পেয়ে রইবে শুধুই চেয়ে
অবাক দুটি নয়নে।।
দুজনে যে কথা বলবো
শুনবে নীল দিগন্ত।
যে অনুরাগেতে রাঙাবো
সে হবে রঙিন বসন্ত।
ধন্য হবে যে জীবন
পণ্যে হবে সে মরণ
দুজনার শুভ মিলনে।।
গান – আর তো নয় বেশি দিন
লিরিক্স/গীতিকার – পুলক বন্দ্যোপাধ্যায়
সংগীত – অজয় দাস
চলচ্চিত্র – মিলন তিথি
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
