আর নহে, আর নয় (পূজা)

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 17, 2026

আর নহে, আর নয়,
আমি করি নে আর ভয়।
আমার ঘুচল-কাঁদন, ফলল সাধন, হল বাঁধন ক্ষয় ॥
ওই আকাশে ওই ডাকে,
আমায় আর কে ধ’রে রাখে–
আমি সকল দুয়ার খুলেছি, আজ যাব সকলময় ॥
ওরা ব’সে ব’সে মিছে
শুধু মায়াজাল গাঁথিছে–
ওরা কী-যে গোনে ঘরের কোণে আমায় ডাকে পিছে।
আমার অস্ত্র হল গড়া,
আমার বর্ম হল পরা–
এবার ছুটবে ঘোড়া পবনবেগে, করবে ভুবন জয় ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *