আসিছেন হাবীবে-খোদা, আরশ পাকে তাই উঠেছে শোর

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

আসিছেন হাবীবে-খোদা, আরশ পাকে তাই উঠেছে শোর,

চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ- পানে যেমন চকোর,

কোকিল যেমন গেয়ে উঠে ফাগুম আসার আভাস পেয়ে,

তেমনি করে হরষিত ফেরেশতা সব উঠলো গেয়ে,–

হের আজ আরশে আসেন মোদের নবী কামলীওয়ালা

দেখ সেই খুশীতে চাঁদ- সুরুয আজ হল দ্বিগুন আলা।।

ফকির দরবেশ আউলিয়া যাঁরে

ধ্যানে জ্ঞানে ধরতে নারে,

যাঁর মহিমা বুঝতে পারে

এক সে আল্লাহতালা।।

বারেক মুখে নিলে যাঁর নাম

চিরতরে হয় দোযখ হারাম,

পাপীর তরে দস্তে যাঁহার

কাওসারের পেয়ালা।।

মিম হরফ না থাকলে যে আহাদ

নামে মাখা যার শিরীন শহদ,

নিখিল প্রেমাস্পদ আমার মোহাম্মদ

ত্রিভুবন-উজালা।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *