
আহার দিবেন তিনি, রে মন,
জীব দিয়েছেন যিনি।
তোরে সৃষ্টি করে তোর কাছে যে
আছেন তিনি ঋণী।
সারা জীবন চেষ্টা করে
ভিক্ষা-মুষ্টি আনলি ঘরে;
ও মন, তাঁর কাছে তুই হাত পেতে দেখ
কী দান দেন তিনি।।
না চাইতে ক্ষেতের ফসল
পায় বৃষ্টির জল;
তুই যে পেলি পুত্র-কন্যা
তোরে কে দিল তা বল।
যার করুণায় এত পেলি,
তাঁরেই কেবল ভুলে গেলি;
তোর ভাবনার ভার দিয়ে তাঁকে
ডাক রে নিশিদিনই।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
