আহা, কত অপরাধ করেছি আমি

রজনীকান্ত সেন

1 min read September 17, 2026

আহা, কত অপরাধ করেছি আমি

তোমারি চরণে মাগো!

তবু কোল-ছাড়া মোরে করনি,

আমায় ফেলে চলে গেলে না গো!

আমি চলিয়া গিয়েছি আসি বলে,

তুমি বিদায় দিয়েছ আঁখি-জ্বলে,

কত আশীষ করেছ, বলেছ, বাছারে,

সাবধানে যেন থাকো;

আর পড়িলে বিপদে, যেন প্রাণ ভরে

মা, মা বলে ডাকো।

যবে, মলিন হৃদয় তপ্ত,

লয়ে, ফিরিয়াছি, অভিশপ্ত!

বলেছি, মা, আমি করিয়াছি পাপ,

ক্ষমা করে পায়ে রাখো,

তুমি মুছি, আঁখিজল, বলিয়াছ

বল্ আর ও পথে যাব নাকো।

আমি পড়িয়া পাতক-শয়নে

চাহি চারিদিকে দীন নয়নে,

প্রলাপের ঘোরে কত কটু বলি,

মা তবু নাহি রাগো;

আমি দেখি বা না দেখি বুঝি বা না বুঝি,

সতত শিয়রে জাগো!

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রজনীকান্ত সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *