উচাটন মন ঘরে রয় না পিয়া মোর

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

গারা খাম্বাজ দাদরা

উচাটন মন ঘরে রয় না পিয়া মোর।

ডাকে পথে বাঁকা তব নয়না পিয়া মোর॥

ত্যজিয়া লোক-লাজ

সুখ-সাধ গৃহ-কাজ –

নিজ গৃহে বনবাস সয় না পিয়া মোর॥

লইয়া স্মৃতির লেখা

কত আর কাঁদি একা,

ফুল গেলে কাঁটা কেন যায় না পিয়া মোর॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *