উড়ছি কেনো ?

জলের গান

Album: অতল জলের গান Lyricist: শাওন আকন্দ Composer: রাহুল আনন্দ 1 min read September 17, 2026

উড়ছি কেন ?

কেউ জানেনা !

যাচ্ছি কতদূর ?

আজন্ম এক পাপের বোঝা

কাঙ্খিত ভাংচুর।

তোমার ভুবন তোমার মতন

যেমন ভোরের আলো।

আমার বসত অন্ধকারে

নিরব নিঝুম কালো।

ভালোবাসার মগ্ন চিতায়

পুড়ছি বছর কুড়ি।

তুমি আকাশ আমি যেন

লাটাইবিহীন ঘুড়ি।

এমন কপাল ও মন আমার

ধূসর নীলের দেশে,

দিন যাপনের অষ্টপ্রহর

স্বপ্নগুলো ভাসে।

—————————————

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ব্যান্ড সঙ্গীত জলের গান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *