এই গান গাওয়া মোর নয় গো অকারণে

শৈলেন রায়

Movie: যাত্রা হল শুরু Lyricist: শৈলেন রায় Composer: রবীন চট্টোপাধ্যায় 1 min read September 17, 2026

এই গান গাওয়া মোর নয় গো অকারণে
যেন স্বপ্ন আমার সফল হবে এই যে শুভক্ষণ।।

দখিনা হাওয়া ফুলের কানে
এ কোন সুরের আবেশে আনে, ফুলের কানে !
কিসের ছোঁয়া লাগলো, আজি, আমার উতল মনে।।

তোমার আমার মিলন বাঁশী , শোনো গো ওই বাজে,
তাই শুনে কি সেজেছে মন, নব বধূর সাজে !

হৃদয় বলে শঙ্খ বাজা,
এসেছে তোর মনের রাজা শঙ্খ বাজা
সেই কি তুমি দিলে সাড়া প্রাণের নিমন্ত্রণে।।

গেয়েছেন- সন্ধ্যা মুখোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি শৈলেন রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *