এই দেহেরই রংমহলায়

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ভৈরবী একতালা

এই দেহেরই রংমহলায়

খেলিছেন লীলা-বিহারী।

মিথ্যা মায়া নয় এ কায়া

কায়ায় হেরি ছায়া তাঁরই॥

রূপের রসিক রূপে রূপে

খেলে বেড়ায় চুপে চুপে,

মনের বনে বাজায় বাঁশি

মন-উদাসী বনচারী॥

তার খেলাঘর তোর এ দেহ,

সে তো নহে অন্য কেহ,

সে যে রে তুই, – তবু মোহ

ঘুচল না তোর হায় পূজারি॥

খুঁজিস তারে ঠাকুর-পূজায়,

উপাসনায় নামাজ রোজায়,

চালকলা আর শিন্নি দিয়ে

ধরবি তারে, হায় শিকারি!

পালিয়ে বেড়ায় মন-আঙিনায়

সে যে শিশু প্রেম-ভিখারি॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *