এই বালুকা বেলায় আমি লিখেছিনু একটি সে নাম

গৌরীপ্রসন্ন মজুমদার

Composer: হেমন্ত মুখোপাধ্যায়। 1 min read September 17, 2026

এই বালুকা বেলায় আমি লিখেছিনু

একটি সে নাম,

আজ সাগরের ঢেউ দিয়ে।

তারে যেন মুছিয়া দিলাম।

কেন তবু বারে বার ভুলে যাই—

আজ মোর কিছু নাই,

ভুলের এ বালুচরে যে বাসর বাঁধা হলো–

জানি তার নেই কোন দাম।

এই সাগরেরি কত রূপ দেখেছি,

কখনও শান্তরূপে কখনও অশান্ত সে

আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি।

মনে হয় এ তো নয় বালুচর,

আশা তাই বাঁধে ঘর—

দাঁড়ায়ে একেলা শুধু ঢেউ আর ঢেউ গুনি

এ গোনার নেই যে বিরাম।

আজ সব কিছু দিয়ে আমি জানিনা তো কি-বা নিলাম।

———-

‘শেষপর্যন্ত’ কথাচিত্রের গান।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গৌরীপ্রসন্ন মজুমদার হেমন্ত মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *