এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও

সলিল চৌধুরী

1 min read September 17, 2026

এই রোকো

পৃথিবীর গাড়িটা থামাও

আমি নেমে যাব

আমার টিকিট কাটা অনেক দূরে

এ গাড়ি যাবে না

আমি অন্য গাড়ি নেব

#

আমার স্বপ্ন ভরা লাগেজ নামাও

এই কুলি মহাকাল

কাঁধে তুলে নাও

নিজেরই বৃত্তে ঘুরে মরে না যে গ্রহ

সেই গ্রহ গাড়িটাতে তুলে দিয়ে যাও

#

ভাড়াটা বড্ড বেশী

এক হাজার মায়া

আর দুশো ভালোবাসা

খুচরো খরচ কিছু আশা প্রত্যাশা

এছড়া জলাঞ্জলি দিতে হলো ভাষা

তা হোক

তবু

আমি নেমে যাব

আমার টিকিট কাটা অনেক দূরে

এ গাড়ি যাবে না

আমি অন্য গাড়ি নেব

#

এই রোকো রোকো

পৃথিবীর গাড়িটা থামাও

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক সলিল চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *