এই সব নিয়ে দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মুসলমান

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

এই সব নিয়ে দ্বন্দ্ব কেন
কেউ হিন্দু কেউ মুসলমান
তুমি মানুষ আমিও মানুষ
সবাই এক মায়ের সন্তান ॥

সৃষ্টিকর্তা সবার একজন
শত্রু নয় সে সবার আপন
তার ইচ্ছাতে জন্ম-মরণ
সে যে সবার প্রাণের প্রাণ ॥

আসা-যাওয়া একা একা
মিলে মিশে কয়দিন থাকা
মনকে করো প্রেমে মাখা
ছেড়ে দিয়ে অভিমান ॥

কেউ হরি কেউ আল্লা বলো
যার-তার ভাষায় বলা হলো
সরল সোজা পথে চলো
কর্মক্ষেত্রে হও সাবধান ॥

অন্যায় অনাচার ছাড়ো
ধর্ম কর যত পার
একে যে অন্যেরে মারো
এই কি হয় ধর্মবিধান ॥

করিম বলে কাঙাল-বেশে
জন্ম নিয়েছি দেশে
মানুষকে ভালোবেসে
হোক না জীবন অবসান ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *