এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

শ্রীকান্ত আচার্য

1 min read May 14, 2020

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু
কোন রক্তিম পলাশের স্বপ্ন
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু
আমলকি পেয়ালের কুঞ্জে
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে
আমলকি পেয়ালের কুঞ্জে
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে
বুঝি সেই সুরে আমারে বরালে গো বন্ধু
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু
বাতাসের কথা সে তো কথা নয়
রূপকথা ঝরে তার বাঁশিতে
আমাদেরও মুখে কোনো কথা নেই
শুধু দু'টি আঁখি ভরে রাখি হাসিতে
বাতাসের কথা সে তো কথা নয়
রূপকথা ঝরে তার বাঁশিতে
আমাদেরও মুখে কোনো কথা নেই
শুধু দু'টি আঁখি ভরে রাখি হাসিতে
কিছু পরে দূরে তারা জ্বলবে
হয়তো তখন তুমি বলবে
কিছু পরে দূরে তারা জ্বলবে
হয়তো তখন তুমি বলবে
জানি মালা কেন গলে পরালে গো, বন্ধু
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু
কোন রক্তিম পলাশের স্বপ্ন
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali শ্রীকান্ত আচার্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *