একটি ছোট্ট আশা একটি ছোট্ট বাসা

গাজী মাজহারুল আনোয়ার

Movie: প্রতিশোধ Lyricist: গাজী মাজহারুল আনোয়ার Composer: আলতাফ মাহমুদ 1 min read September 17, 2026

একটি ছোট্ট আশা একটি ছোট্ট বাসা
বাধবো দোহে স্বপ্ন মোহে ধুলারও ধরণীতে ।
স্বপ্নে এ ঘর ভরবে জোছনা ঝরবে, আহা!
কল্পলোকে ভাসবো সুখে মধুর কাকলিতে ।।

তোমার চোখে দেখবো আমি আমার চোখে তুমি
এমনি করেই ছুঁয়ে যাবো দু’টি মনের ভূমি ।
হাতে এ হাত রেখে বেদনা ঢেকে
মুক্ত-ঝরা স্নিগ্ধ হাসি ঝরাবো আঙ্গিনাতে ।।

তোমার চোখে তন্দ্রা দেখে আমার হবে রাতি
তোমার মুখে হাসি দেখে মুখর হবো সাথী ।
জীবন হবে যে ঝর্ণা আলো বর্ণা
চঞ্চলতা রইবে জেগে প্রাণের পৃথিবীতে ।।

*

গান – একটি ছোট্ট আশা একটি ছোট্ট বাসা
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গাজী মাজহারুল আনোয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী ও শাহনাজ রহমতুল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *