একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে

কুমার বিশ্বজিত

Lyricist: নকুল কুমার বিশ্বাস 1 min read September 17, 2026

একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে

আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে

বন্ধু-বান্ধব আসবে যারা

নানা প্রশ্ন করবে তারা

বন্ধু-বান্ধব আসবে যারা

কত প্রশ্ন করবে তারা

আমি থাকব শুয়ে বালিশ ছাড়া

পারব না ঠোঁট নাড়িতে

আপন যারা তারা এসে

সাজাবেরে নতুন বেশে

আমি টিকিট ছাড়া উঠবো শেষে

ইঞ্জিন ছাড়া গাড়িতে

—————-

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক কুমার বিশ্বজিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *