একদিন মাটির ভিতরে হবে ঘর

1 min read May 28, 2020

একদিন মা-টি-র ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।।

প্রাণ পাখী উড়ে যাবে পিঞ্জর ছেড়ে
ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত,
মাতা পিতা তারার সুতো;
সকলই হবে তোমার পর

কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।

দেহ তোমার চর্মচর গলে পঁচে যাবে
শিরা-উপ শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে
মন্ডু মেরুদন্ড সবই হবে খন্ড খন্ড ।।
পড়ে রবে মাটির উপর

রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।

রুপেরই গৌরবে সাজিয়াছ সাজ
সোনাদানা কত কি আর রাজকী পোষাক
যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে ।।
গায়ে দেবে মার্কিন থান

রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।
একদিন মা-টি-র ভিতরে হবে ঘর ।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *