একদিন লিরিক্স – তাহসান খান

তাহ্‌সান

1 min read February 16, 2021

একদিন তুমি আমার হবে
সেইদিন আর স্বপ্ন দেখব না
একদিন আমি তোমার হব
সেইদিন আর কষ্ট থাকবে না

একদিন ঐ ছাদ খোলা গাড়িতে
তোমার পাশে বসে
অচেনা কোন শহরে পথ হারাব

একদিন ঐ জলপ্রপাতে
তুমি আমার কোলে
চোখে চোখ রেখে হারিয়ে যাব
বড্ড খোলা আসনে

একদিন ঐ বরফ হিম ভয়ে
গুটিসুটি হয়ে
একই চাদরে দুজন মনে
প্রেমের সিংহাসনে

একদিন তুমি আমার হবে
সেইদিন আর স্বপ্ন দেখব না
একদিন আমি তোমার হব
সেইদিন আর কষ্ট থাকবে না

একদিন যত সুপ্ত বাসনা
তোমার কানে কানে
নিঃসংকোচে দুষ্টু কল্পনা
থাকবে না অগোচরে

একদিন ওই শান্ত সৈকতে
সূর্য ডুবে গেলে
গান শোনাব সেই লাজুক বেড়ালটাকে
নাচবে সে আনমনে

একদিন আর স্বপ্ন দেখব না
তুমি আমার কাছে
সেই একদিন একটু একটু করে
আমার কাছে আসে

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali তাহ্‌সান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *